আজকের গুরুত্বপূর্ণ বাংলা খবর — বাঙ্গি নিউজ

এখন যা জানা দরকার

বাংলাদেশBangla Tribune

শামীমকে পিটিয়ে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন আমিনীমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে (৩৮) পিটিয়ে হত্যার ঘটনাকে ‘অ্যাক্সিডেন্ট’ হিসেবে উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক নুসরত জাহানের খাস কামরায় তিনি জবানবন্দি দেওয়া শুরু করেন। রাত সাড়ে ৯টার দিকে জবানবন্দি শেষ হয়। গ্রেফতারকৃত ফজলুল হক দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। মামলার তদন্তকারী
+১ সূত্রসব সূত্র দেখুন
খেলাJugantor

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফেমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

Advertisement স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম | ফলো করুন | | |---|---| মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতি নেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানব্দরে ফিফা সভাপতির সঙ্গে দেখা করেন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘দুই ঘণ্টার ট্রানজিটে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটি ডেলিগেশন নিয়ে
+১ সূত্রসব সূত্র দেখুন
রাজনীতিThe Daily Ittefaq

‘পদত্যাগের নির্দেশে’র গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বার্তামূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে পদত্যাগের নির্দেশ পাওয়ার গুঞ্জন উঠেছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে ঘিরে। এমন গুঞ্জনের মধ্যেই পদত্যাগের খবরে ‘কান না দেওয়ার’ অনুরোধ জানিয়েছেন তিনি। রোববার (১৮ অক্টোবর) রাতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে, এই বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই। এরকম যদি কোনো সিদ্ধান্ত দল থেকে আমরা নিই, তাহলে সেটি কোনো উড়ো খবরের মাধ্যমে আসবে না।’ তিনি
+৫ সূত্রসব সূত্র দেখুন
বাংলাদেশThe Daily Ittefaq

‘পূজামণ্ডপের দিকে কেউ বাঁকা চোখে তাকালে সেই চোখ আর সোজা থাকবে না’মূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, ‘দুর্গাপূজার দিকে কেউ বাঁকা চোখে তাকালে, সেই চোখ আর সোজা করা যাবে না, সেটা বাঁকাই থাকবে।’ রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলায় উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ কথা বলেন তিনি। চিফ হুইপ বলেন, ‘গত দুই বছরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান। দুর্গাপূজার দিকে কেউ বাঁকা চোখে তাকালে, সেই চোখ আর সোজা করা যাবে না,
৩ সূত্রসব সূত্র দেখুন
বাংলাদেশBangla Tribune

কক্সবাজারে রিসোর্টে আগুন: তুহিন-তার স্ত্রী ও দুই সন্তান কোথায়?মূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

সাত ও তিন বছর বয়সী দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন নাহিদুর রহমান তুহিন। রাতভর উপভোগ করেছিলেন সমুদ্রের ঢেউ। এরপর অবস্থান করছিলেন উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়। পরিকল্পনা ছিল ১৮ অক্টোবর দুপুরে রিসোর্ট ছেড়ে ঢাকায় ফিরবেন। কিন্তু তার আগেই রিসোর্টে আগুন লাগে। সেই আগুনের পর থেকে নিখোঁজ তুহিন, তার স্ত্রী ও দুই মেয়ে। একটি পরিবারের চার সদস্যের এভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় তুহিনের গ্রামের বাড়ি যশোরের মনিরামপুর পৌর শহরের মোহনপুরের কারিকরপাড়ায় নেমে এসেছে
+১ সূত্রসব সূত্র দেখুন
বাংলাদেশProthom Alo

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’মূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৈঠকে বাংলাদেশ সচিবালয় সরিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে (পুরোনো বাণিজ্য মেলার মাঠ) নেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
+৪ সূত্রসব সূত্র দেখুন
বাংলাদেশDaily Amar Desh

সীতাকুণ্ডে বাপ্পি হত্যা মামলায় ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা, গ্রেপ্তার ৬মূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

চট্টগ্রামের সীতাকুণ্ডে তারেক হোসেন বাপ্পি (৩০) নামের এক তরুণ ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিনসহ ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়েছে। নিহতের মা বাদী হয়ে গত ১৮ অক্টোবর সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা জানানো হয়েছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাত
৩ সূত্রসব সূত্র দেখুন
বাংলাদেশJugantor

রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রীমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পিএম জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। | ফলো করুন | | |---|---| সাংবাদিকরা সমাজের অন্যায়-অবিচার তুলে ধরার পাশাপাশি সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু, নৌপরিবহণ এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি। রোববার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে
৩ সূত্রসব সূত্র দেখুন
চুমুক

সন্ধ্যার ব্রিফ

চুমুক আপনার সংবাদ ব্রিফ। বাছাই করা গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত সারাংশ ও প্রয়োজনীয় প্রেক্ষাপট, এক জায়গায়।

পুরো ব্রিফ পড়ুন নতুন ট্যাবে খুলবে

আরও খবর

বাংলাদেশNTV Bangladesh

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদনমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

সরকারি ও বেসরকারি উদ্যোগে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন সহজ করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ -এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার (১৮ অক্টোবর) মন্ত্রিসভার ২৫তম বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে খসড়া অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বিদ্যুৎ খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, ভর্তুকির চাপ হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে বিদ্যুৎ বিভাগ ‘জাতীয় নবায়নযোগ্য
৩ সূত্রসব সূত্র দেখুন
বাংলাদেশProthom Alo

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ২ তরুণ গ্রেপ্তারমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বাহার মিয়া (২২) ও নাঈম মিয়া (২৪) নামের দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে নাঈমকে আজ রোববার দুপুরে ঢাকার মোহাম্মদপুর থেকে এবং বাহারকে গতকাল শনিবার সরাইল থেকে গ্রেপ্তার করা হয়। বাহারকে আজ আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। আর নাঈম সরাইল থানা-পুলিশের হেফাজতে আছেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাদ্রাসায় ৭ অক্টোবর রাতে ওয়াজ মাহফিল চলছিল। ওই কিশোরী রাত আটটার দিকে
৩ সূত্রসব সূত্র দেখুন
রাজনীতিBangla Tribune

জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমানমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান রহমান বলেছেন, ‘মানবসেবী কর্মকাণ্ডের মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে সিক্ত এবং তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় স্থাপিত বাংলাদেশে মানবিকতার এক অসাধারণ দৃষ্টান্ত।’ রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন
৩ সূত্রসব সূত্র দেখুন
অপরাধ ও বিচারBangla Tribune

ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে কেবিনের চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজের প্রধান দরজা আংশিক খুলে যায়। এ পরিস্থিতিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স। জরুরি অবতরণের খবর পাওয়ার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী যান এবং নিরাপত্তাকর্মীদের প্রস্তুত রাখে। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার (১৮
+২ সূত্রসব সূত্র দেখুন
বাংলাদেশThe Daily Ittefaq

নোয়াখালীতে দোকানে ঢুকে জামায়াত কর্মীকে গুলি, অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধেমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দোকানে ঢুকে জামায়াত কর্মী মো. মিজানুর রহমান ওরফে নিজামকে গুলির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে ভিডিওটি ছড়িয়ে পড়ে। মিজানুর রহমান পেশায় মুদি দোকানি। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার ১ নম্বর আমানউল্লাহপুর ইউনিয়নের জিনু মার্কেটে দোকানে ঢুকে তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় জামায়াতের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুর্বৃত্তরা এ হামলার ঘটনা
+১ সূত্রসব সূত্র দেখুন
রাজনীতিThe Daily Ittefaq

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভীমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

দীর্ঘ ১৭ বছর প্রতিকূলতা ও প্রবাসজীবনের মধ্যেও তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে থেকেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কবর জিয়ারতের আয়োজন করা হয়। রুহুল কবির রিজভী বলেন, ‘তারেক রহমানের দূরদর্শী
+১ সূত্রসব সূত্র দেখুন
আন্তর্জাতিকJugantor

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

Advertisement আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম ছবি: সংগৃহীত | ফলো করুন | | |---|---| পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত হয়ে উঠেছে। খাইবার পাখতুনখাওয়ার আপার কুররাম ও ঘোজগাড়হি এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে দফায় দফায় তীব্র সংঘাত ও গোলাগুলি চলেছে। পাকিস্তানের সরকারি মাধ্যম ও নিরাপত্তা সূত্র থেকে জানা গেছে, রোববার (১৮ অক্টোবর) আফগান তালেবান সদস্যরা সীমান্ত থেকে প্রথমে অহেতুক গোলাবর্ষণ শুরু করে। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনীও তোপ ও ভারী
৩ সূত্রসব সূত্র দেখুন
অর্থনীতিJugantor

সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকানমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পিএম বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফাইল ছবি | ফলো করুন | | |---|---| শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল ১৯ অক্টোবর সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। অষ্টমী পূজা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী
+১ সূত্রসব সূত্র দেখুন
আন্তর্জাতিকDaily Amar Desh

ফ্রান্সের ১৪০ শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ রূপ নিল দাঙ্গায়, গ্রেপ্তার দুই হাজারমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শনিবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে এবার যুক্ত হয়েছে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে বৃহত্তর সামাজিক আন্দোলন এখন দাঙ্গায় পরিণত হয়েছে। এতে দেশটিতে অর্থনৈতিক ও সামাজিক সংকট নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। দেশজুড়ে বিক্ষোভ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাটের ঘটনায় ২ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম
+৩ সূত্রসব সূত্র দেখুন
অপরাধ ও বিচারNTV Bangladesh

পদ্মায় মা ইলিশ ধরে নদীপাড়েই অস্থায়ী মাছের হাটমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চলছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। তবে রাজবাড়ীর পদ্মা নদীতে থেমে নেই ইলিশ শিকার। সকাল থেকে সন্ধ্যা, এমনকি রাতেও চলছে মা ইলিশ ধরা। অন্যদিকে, নদীর পাড়ে বসছে অস্থায়ী মাছের হাট। সেখানে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে ইলিশ। নিষেধাজ্ঞার মধ্যেও মাছ শিকার ও বেচাকেনা চলতে থাকায় মা ইলিশ রক্ষায় অভিযান ও নজরদারির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। রাজবাড়ীর গোয়ালন্দ, গোদারবাজার, কালিতলা, কলাবাগান, ধাওয়াপাড়া ও মিজানপুরসহ পদ্মা নদীর বিভিন্ন এলাকায় দেখা গেছে একই
২ সূত্রসব সূত্র দেখুন
বাংলাদেশProthom Alo

‘শুধু শোক নয়, আমরা বিচার চাই, জবাবদিহি চাই’মূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টে আগুনে পুড়ে নিহত ১০ জনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ বুঝে নিতে আজ রোববার সকাল থেকে হাসপাতালের মর্গ এলাকায় অপেক্ষা করছেন স্বজনেরা। কিন্তু মরদেহের পরিচয় নিশ্চিত না হওয়ায় তাঁদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। প্রিয়জনের মরদেহের অপেক্ষায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। শোকের পাশাপাশি তাঁদের মধ্যে রয়েছে ক্ষোভ। তাঁদের দাবি শুধু শোক প্রকাশ নয়, এই প্রাণহানির জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির
+২ সূত্রসব সূত্র দেখুন
Daily Naya Diganta

মুন্সীগঞ্জ থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধারমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে কক্সবাজারের একটি হোটেল থেকে অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করেছে জেলা পুলিশ। রোববার (১৮ অক্টোবর) বেলা ৩টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মেনহাজুল আলম। পুলিশ জানায়, শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজারের কলাতলী এলাকার ‘গ্র্যান্ড তাজ হোটেল অ্যান্ড রিসোর্ট’ থেকে ওই তিন ছাত্রীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তিন ছাত্রীর বয়সই ১৪
২ সূত্রসব সূত্র দেখুন
অর্থনীতিProthom Alo

সংসার চালাতে ৪৭% পরিবার ঋণগ্রস্ত, বেশি চাপে গ্রামের মানুষমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

বিবিএসের জরিপ সংসার চালাতে ৪৭% পরিবার ঋণগ্রস্ত, বেশি চাপে গ্রামের মানুষ জাতীয় পর্যায়ে একটি পরিবারের গড় মাসিক আয় ৩৩ হাজার ৫১৩ টাকা। জাতীয় পর্যায়ে পরিবারপ্রতি গড় মাসিক ব্যয় ৩৫ হাজার ৩১১ টাকা। ঋণ করে সংসার চালাতে হচ্ছে দেশের অর্ধেকের কাছাকাছি পরিবারকে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় এবং আয় স্থবির হয়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বিশেষ এক জরিপে এমন চিত্র উঠে এসেছে। জরিপের তথ্যে উঠে এসেছে দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার ঋণগ্রস্ত। এর মধ্যে
২ সূত্রসব সূত্র দেখুন
খেলাDaily Amar Desh

নেপালকে উড়িয়ে মিশন শুরু বাংলাদেশেরমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

ঘরের মাঠে দুর্দান্ত ও দাপুটে জয়ে আন্তর্জাতিক হ্যান্ডবল অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। আজ রাজধানী ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি-২০২৬ এশিয়া জোন-২’-এর উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। তার আগে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আয়োজনে রাজধানী ঢাকায় পর্দা উঠেছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র। বেলা ১১টায়
২ সূত্রসব সূত্র দেখুন
বাংলাদেশDaily Amar Desh

বাংলাদেশে জঙ্গিবাদ ও উগ্রবাদের স্থান নেই: এমপি শাহজাহানমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং এদেশে কোনো ধরনের জঙ্গিবাদ বা উগ্রবাদের স্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের এমপি মো. শাহজাহান। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে সবাই নির্বিঘ্নে ও আনন্দময় পরিবেশে উদযাপন করতে পারে, সেজন্য সরকার সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান তিনি। রোববার নোয়াখালী সদর উপজেলা পরিষদের হলরুমে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব
Daily Amar Desh
বাংলাদেশNTV Bangladesh

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভামূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

ময়মনসিংহে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য এ কে এম মোশাররফ হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ টাউন হলে দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও প্রয়াত মোশাররফ হোসেনের ছোট ভাই সংসদ সদস্য জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও
NTV Bangladesh
বাংলাদেশDaily Naya Diganta

ঢাকায় ভূমি মন্ত্রণালয়ের নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২ উদ্বোধনমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

বাংলাদেশে ভূমি সংক্রান্ত সেবাকে আধুনিক, সম্পূর্ণ হয়রানিমুক্ত এবং জনবান্ধব করে তুলতে নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২ উদ্বোধন করা হয়েছে। ঢাকার ভূমি ভবনে অবস্থিত প্রথম নাগরিক ভূমিসেবা কেন্দ্রের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় সাধারণ নাগরিকদের দোরগোড়ায় বিনামূল্যে দ্রুত ভূমিসেবা সহায়তা পৌঁছে দিতে দ্বিতীয় নাগরিক ভূমিসেবা কেন্দ্র চালু করা হয়েছে। রোববার (১৭ অক্টোবর) রাজধানীর ৭১ পুরানাপল্টনে এ দ্বিতীয় নাগরিক ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি
Daily Naya Diganta
Daily Naya Diganta

জলাবদ্ধতায় বিপর্যস্ত কুতুবপুর বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

মনিরুজ্জামান সুমন দামুড়হুদা (চুয়াডাঙ্গা) যাতায়াতের রাস্তা নেই, পারাপারের একমাত্র ভরসা ভাঙাচোরা একটি বাঁশের সাঁকো। সামান্য বৃষ্টি হলেই পুকুরের পানিতে তলিয়ে যায় বিদ্যালয় প্রাঙ্গণ। বছরের প্রায় ছয় মাস জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। এমন প্রতিকূল পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান। কমছে শিক্ষার্থী, বাড়ছে ঝরে পড়ার সংখ্যা। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। ২০০৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে গত বছর শিক্ষার্থী ছিল ২৫০ জন। চলতি বছর
Daily Naya Diganta
Daily Naya Diganta

প্রবাসীর পরিবারকে হুমকি, অনিশ্চিত ২ শিশুর পড়াশোনামূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ক্রমাগত হুমকি ও আতঙ্কে দিন কাটাচ্ছে এক সৌদি প্রবাসীর পরিবার। প্রাণনাশের ভয়ে দুই শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন প্রবাসীর স্ত্রী ও সন্তানরা। উপজেলার উছমানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করেন স্থানীয় ব্যবসায়ী পারভেজ মিয়া ও সৌদি প্রবাসী মো: কাদির মিয়া। অভিযোগ উঠেছে, কাদিরকে
Daily Naya Diganta
বাংলাদেশNTV Bangladesh

নোয়াখালীতে ৫ স্তরের নিরাপত্তায় পালিত হচ্ছে দুর্গোৎসবমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

ঢাকের বাদ্য, শিউলি ফুলের সুবাস আর দেবী দুর্গার আগমনী বার্তায় মুখর নোয়াখালী জেলা। শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমীর দুই দিনব্যাপী বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা শেষে এখন চলছে মহা অষ্টমীর প্রস্তুতি। জেলার ১৯১টি পূজা মণ্ডপে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসব। তবে উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে নজিরবিহীন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। খোঁজ নিয়ে জানা গেছে, নোয়াখালীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা
NTV Bangladesh
রাজনীতিDhaka Post

‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে’, ইশরাক ইস্যুতে হাসনাতের খোঁচামূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে কেন্দ্র করে বিএনপি অ্যাক্টিভিস্টদের কটাক্ষ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। তার ভাষ্য, গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজের প্রশংসা, আজ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রশংসা লিখতে না লিখতেই জানা গেল, পদত্যাগের সিদ্ধান্তই ভুয়া। এখন আবার প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করতে বলেননি, তার পক্ষে যুক্তি দাঁড় করাতে হবে! রোববার (১৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা
Dhaka Post
বাংলাদেশDhaka Post

পিএসসিকে দলীয়করণের চেষ্টা, রাজপথে প্রতিরোধের হুঁশিয়ারি ছাত্রশিবিরেরমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও একের পর এক সদস্যের পদত্যাগের ঘটনায় সরকারের বিরুদ্ধে দলীয়করণের অপচেষ্টার অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্রয়োজনীয় সংস্কার ছাড়া পিএসসিতে কোনো দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। রোববার (১৮ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এসব কথা বলেন। রাজনৈতিক স্বার্থে পিএসসিকে ব্যবহার করা হলে ছাত্র-জনতা আবারও রাজপথে প্রতিরোধ
Dhaka Post
বাংলাদেশBangladesh Pratidin

১৫৫ বছরেও বদলায়নি চিকন্দী আদালতের ঠিকানা, সংস্কারের অভাবে জরাজীর্ণ ভবনমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

শরীয়তপুর জেলা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে চিকন্দী গ্রাম। সেখানে ১৫৫ বছর ধরে চলছে একটি আদালতের কার্যক্রম। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ আদালত জেলা প্রতিষ্ঠার পরও শহরে স্থানান্তরিত হয়নি। বর্তমানে প্রায় ৪ হাজার ৩০০ মামলা নিয়ে চলছে বিচারকাজ। তবে দীর্ঘদিন সংস্কার ও মেরামতের অভাবে পুরোনো আদালত ভবনটির বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ে বলে অভিযোগ আইনজীবী ও সংশ্লিষ্টদের। পাশাপাশি গণশৌচাগার ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে
Bangladesh Pratidin
খেলাBangladesh Pratidin

মাথায় বলের আঘাতের পর আতঙ্কিত ছিলেন স্মিথমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

মাথায় বলের আঘাত পাওয়ার পর আবারও কনকাশনের শঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ। অতীতে একাধিকবার মাথায় আঘাত পাওয়ার অভিজ্ঞতা থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে এনরিখ নরকিয়ার বাউন্সারে আঘাত পাওয়ার পর পুরোনো শঙ্কা ফিরে আসে তাঁর মনে। তবে প্রয়োজনীয় পরীক্ষা শেষে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এই অস্ট্রেলীয় তারকা। গত সোমবার ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলাকালে নরকিয়ার একটি বাউন্সার স্মিথের হেলমেটে আঘাত করে। সঙ্গে
Bangladesh Pratidin
বাংলাদেশBangladesh Pratidin

প্রশাসনে সচিব পদে বড় রদবদলমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

করা হয়েছে। ১০ জন কর্মকর্তার দপ্তর বদল, পদোন্নতি ও সংযুক্ত করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। আর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট
Bangladesh Pratidin
আন্তর্জাতিকBangladesh Pratidin

কঙ্গোতে ইবোলা সংক্রমণ ৯ হাজার ছাড়াল, মৃত্যু সাড়ে ৪ হাজারের বেশিমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা মহামারি নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়ার উদ্বেগ বাড়ছে। দেশটির অষ্টম প্রদেশ নর্থ উবাঙ্গিতে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে। সেখানে আক্রান্ত দুজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। প্রতিবেশী দেশগুলোতেও সংক্রমণ ছড়িয়ে পড়ায় পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য কর্তৃপক্ষের ওপর চাপ বাড়ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রোববার কঙ্গোর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল রিসার্চ নর্থ উবাঙ্গিতে ইবোলা সংক্রমণের দুটি ঘটনা নিশ্চিত করে। এর আগে বৃহস্পতিবার
Bangladesh Pratidin
বাংলাদেশDhaka Post

ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ বা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে যে সংবাদটি প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা। রোববার (১৮ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, আজ ১৮ অক্টোবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ বা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া
Dhaka Post
আন্তর্জাতিকNews24 Bangladesh

সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারিমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

তীব্র বজ্রপাত, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় সৌদি আরবের চারটি অঞ্চলের বিভিন্ন অংশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এসব এলাকায় শিলাবৃষ্টি, শক্তিশালী দমকা হাওয়া এবং ধূলিঝড়েরও আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কয়েকটি উপকূলীয় এলাকায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। রোববার (১৮ অক্টোবর) এনসিএমের প্রকাশিত আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, জিজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী
News24 Bangladesh
বাংলাদেশNews24 Bangladesh

প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকা মহানগরীর ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটিমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

ঢাকা মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ কার্যক্রম তদারকিতে ২০টি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি জোনে এসব কমিটি কাজ করবে। প্রতিটি কমিটির নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা। আজ রোববার (১৮ অক্টোরর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
News24 Bangladesh
শিক্ষাNews24 Bangladesh

ডিজিটাল নেটওয়ার্কে আসবে সব বিশ্ববিদ্যালয়, ইন্টার্নশিপ বাধ্যতামূলকমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ভর্তি-প্রক্রিয়া, ফি জমা, হলের আসন বরাদ্দ এবং পড়াশোনা শেষে সনদ সংগ্রহের মতো সব একাডেমিক ও প্রশাসনিক সেবা সম্পূর্ণ অনলাইনে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্ব দেন অধ্যাপক মামুন আহমেদ। এ ছাড়া শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বাড়াতে আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার কথা জানিয়ে তিনি বলেন, এ জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যা বিশ্ববিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠান বা সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। পাশাপাশি, শিক্ষক
News24 Bangladesh
বিনোদনNews24 Bangladesh

আমি জীবনকে উপভোগ করতে চাই: তাহসানমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান গত বছরের সেপ্টেম্বরে হঠাৎ করেই ২৫ বছরের সংগীত ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন। দীর্ঘ আড়াই দশক ধরে বাংলা গানের জগতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করা এই শিল্পীর এমন সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন তার অসংখ্য ভক্ত ও শ্রোতা। তার কণ্ঠে একের পর এক জনপ্রিয় গান জায়গা করে নিয়েছে শ্রোতাদের হৃদয়ে। গতকাল এক গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাহসান। সেখানে তিনি স্পষ্ট করেন ব্যস্ত ক্যারিয়ার ছেড়ে এখন কী করতে চান। তাহসান বলেন, ‘আমি
News24 Bangladesh
অর্থনীতিDhaka Post

ঋণ, সহায়তা হ্রাস ও কর্মসংস্থান নিয়ে সমাধান মেলেনিমূল সংবাদ, নতুন ট্যাবে খুলবে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভা শেষ হলেও বৈশ্বিক সংঘাত, ঋণের বাড়তি বোঝা, উন্নয়ন সহায়তা কমে যাওয়া এবং কর্মসংস্থানের সংকট মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর প্রত্যাশিত সমাধান মেলেনি। সপ্তাহব্যাপী আলোচনার পরও এসব সংকটের জন্য নতুন ও সুনির্দিষ্ট পদক্ষেপের ঘাটতি রয়ে গেছে। ফলে বৈশ্বিক অর্থনীতি আপাতত স্থিতিশীল থাকলেও নিম্ন আয়ের দেশগুলোর সামনে অনিশ্চয়তা কাটেনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, ঋণ পরিশোধের বাড়তি ব্যয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা
Dhaka Post