সরকারি অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে অবৈধভাবে চিকিৎসা সেবা প্রদান করায় এক চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডস্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক পরিদর্শনে গিয়ে সেবাদানরত অবস্থায় ওই চিকিৎসককে হাতেনাতে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। 

পরে তাকে তাৎক্ষনিক বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী।

অভিযুক্ত চিকিৎসক ডা. মঈনুল হাসান চিশতী নরসিংদী বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট পদে কর্মরত আছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি চাকরি থেকে অব্যাহতির ভুয়া কাগজ দেখিয়ে পপুলারে চেম্বার শুরু করেন ডা. মইনুল। সরকারি অফিস চলাকালীন প্রাইভেট ক্লিনিকে প্রাকটিসের নিয়ম না থাকলেও দীর্ঘদিন যাবৎ তিনি এই অনিয়ম করে আসছিলেন। 

অভিযানকালে মন্ত্রী তাকে সেবারত অবস্থায় পান। এই অনৈতিক কার্যক্রমের দায়ে শাস্তি নিশ্চিতে ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান একাধিকবার এই ডাক্তারকে শোকজ করেছে, কিন্তু ইনি এসব কিছু পরোয়া করেননি। ওখান থেকে এই প্রাইভেট হাসপাতালে এসে নিয়মিত প্র্যাক্টিস করেন। এই ডাক্তার সরকারি হাসপাতালের একটি ফেইক রেজিগনেশন লেটার দিয়ে এখানে কাজ করেন। আর পপুলার এই হাসপাতালও তার রেজিগনেশন একসেপ্ট হয়েছে কি না সেটি যাচাই না করেই তাকে কাজের সুযোগ দিয়েছে, তাই হাসপাতালেরও শাস্তি হবে।

মন্ত্রী বলেন, ওই ডাক্তার অনৈতিক কাজ করেছে; আর সেটায় সহযোগিতা করেছে এই হাসপাতাল। 

এএইচ

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews