গলাচিপা( পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় পানিতে ডুবে রমজান মোল্লা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর আমখোলা গ্রামে এই ঘটনা ঘটে।

রমজান ওই এলাকার কৃষক আরিফ মোল্লার ছেলে।

জানা গেছে, মা জোহরা বেগম ঘরের কাজে ব্যস্ত থাকায় মায়ের অগোচরে শিশু রমজান পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর জোহরা পুকুর থেকে ছেলের লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইমতিয়াজ আহম্মেদ জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews