একই পোস্টে সোনম ওয়াংচুককে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘সোনম, এবার যথেষ্ট হয়েছে। বিষয়টিকে আর টেনে নিয়ে যেয়ো না। প্রয়োজন হলে এই মনোবল অন্য কোনো দিনের জন্য তুলে রেখো (যদিও আমার মনে হয়, তার দরকার পড়বে না)। কিছু খাওদাও। চাইলে আমি বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিতে পারি।’

সালমানের বিরুদ্ধে ক্ষোভ
ছাত্রদের আন্দোলন বন্ধ করার আহ্বান জানানোর পর সালমান খানকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সালমান খানকে রাজনৈতিকভাবে হাইজ্যাক করা হয়েছে।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘ভাই, আপনার এই পোস্ট আপনার গত তিনটি ছবির চেয়েও খারাপ।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews