ওয়াশিংটন, ১০ এপ্রিল – আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলে এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান শুরু হয়। এরপর মার্চের শুরুর দিকে ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রতি সংহতি প্রকাশ করে এই সংঘাতে জড়িয়ে পড়ে। এর জবাবে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক মাত্রায় হামলা শুরু করে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান থামেনি।

গত বুধবার ইসরায়েলি হামলায় অন্তত তিন শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই ভয়াবহ হামলা চালানো হলো। এর ফলে পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

এস এম/ ১০ এপ্রিল ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews