ঢাকা, ২১ আগস্ট – আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। এই দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সচেতনতামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত সরকারি নির্দেশনার একটি অনুলিপি প্রকাশ করে। নির্দেশনায় বলা হয়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই দিবসটি পালন করতে হবে।

কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ ও নাত পরিবেশন, কবিতা পাঠ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে হবে। আলোচনা সভাগুলোতে বিশেষ গুরুত্ব দিতে হবে ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা ও বিশ্বভ্রাতৃত্বের বাণীর ওপর।

এ ছাড়া মানবাধিকার রক্ষা এবং নারীর মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর ভূমিকা নিয়েও আলোচনার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য যে, সরকার কেন্দ্রীয়ভাবেও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের জন্য বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে বেতার ও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে এবং সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

এস এম/ ২১ আগস্ট ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews