যতদিন প্রয়োজন ততদিন ক্ষেপণাস্ত্র হামলা চলবে ইরান। এমন সাহসী উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে মন্তব্য করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ যতদিন প্রয়োজন ততদিন হামলা চালিয়ে যেতে প্রস্তুত এবং তিনি আলোচনার সম্ভাবনাও নাকচ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সম্প্রচারমাধ্যম পিবিএস নিউজকে বলেছেন, তার দেশ ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখতে প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখন আর এজেন্ডায় নেই।