টানা তিন ম্যাচ হেরে আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না কেকেআরের। সাফল্য পেতে ফ্র্যাঞ্চাইজিটিকে সাবেক কোচ গৌতম গম্ভীরকেও ফেরানোর আহ্বান জানিয়েছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদী।

অন্যদিকে বিশ্বকাপের আগে ইনজুরির কবলে পড়েন মাথিশা পাথিরানা। ফলে দুর্দান্ত ছন্দে বোলিং করলেও  ইনজুরির জন্য তাকে মাঝপথেই ছিটকে যেতে হয়। অবশেষে শ্রীলঙ্কা ক্রিকেট(এসএলসি)-এর বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এই পেসার। একই সঙ্গে আইপিএলে দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর সঙ্গে যোগ দেওয়ার জন্য অনাপত্তি সনদ পেয়েছেন।

ইএসপিএনক্রিকইনফোর এর প্রতিবেদনে বলা হয়েছে, পাথিরানা তার চোট থেকে যথেষ্ট সেরে উঠেছেন এবং আগামী ১৭ই এপ্রিল গুজরাট টাইটানসের বিপক্ষে কেকেআরের পরবর্তী ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন। তবে তিনি ১৯শে এপ্রিল ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিপক্ষে পরের ম্যাচে অংশ নিতে পারেন।

চলতি আসরে এখন পর্যন্ত আজিঙ্কা রাহানাদের জন্য খুব বেশি কিছু ঠিকঠাক না চললেও, বোলিং একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে হর্ষিত রানা ও আকাশ দীপের চোটের কারণে দল থেকে সরে দাঁড়ানো, বিসিসিআই-এর নির্দেশে টুর্নামেন্ট শুরুর আগে মোস্তাফিজুর রহমানের দলত্যাগ এবং স্পিন প্রধান বরুণ চক্রবর্তীর ফর্মহীনতা তাদের ভুগাচ্ছে। এমন পরিস্থিতিতে পাথিরানা ফেরার খবরে স্বস্তি বিরাজ করছে কেকেআরে।

বিডি প্রতিদিন/কামাল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews