আল্লু অর্জুন এ মুহূর্তে ভারতের সবচেয়ে ধনী অভিনেতাদের একজন। আগে তিনি কেবল ছিলেন ‘দক্ষিণি তারকা’। তবে ‘পুষ্পা’র দুই কিস্তি দিয়ে হয়ে উঠেছেন প্যান ইন্ডিয়ান তারকা। তবে নিজের বিপুল সম্পদ আল্লু গড়েছেন বিশেষ এক কৌশল কাজে লাগিয়ে। কী সেই কৌশল?
প্রচলিত নিয়মে বড় তারকারা একটি নির্দিষ্ট অঙ্ক আগেই ঠিক করে নেন। কিন্তু আল্লু অর্জুন সেই পথে হাঁটেন না। তাঁর মডেল সহজ—১ টাকা আয় হলে তিনি নেন প্রায় ৩০ পয়সা। অর্থাৎ সিনেমা যত বেশি আয় করবে, তাঁর আয়ও তত বাড়বে। আবার সিনেমা কম আয় করলে তাঁর পারিশ্রমিকও কমে যাবে। এই ঝুঁকিপূর্ণ কিন্তু কৌশলী সিদ্ধান্তই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।