পুরুষের ক্ষেত্রে প্রস্রাব করার পরও অনেক সময় মূত্রনালিতে কিছুটা প্রস্রাব রয়ে যেতে পারে। তাই প্রতিবার প্রস্রাব করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। এরপর পরিষ্কার এক বা একাধিক আঙুল রাখুন পেরিনিয়ামে। অণ্ডকোষের ঠিক পেছনে, পায়ুপথের আগে যে অংশ থাকে, এটাই হলো পেরিনিয়াম। আঙুলের সাহায্যে সামান্য চাপ দিয়ে নিচ থেকে ওপরের দিকে এবং পেছন থেকে সামনের দিকে (অর্থাৎ পুরুষাঙ্গের গোড়ার দিকে) আলতো করে বুলিয়ে আনুন। এতে মূত্রনালিতে প্রস্রাবের ফোঁটা জমে থাকলে তা বেরিয়ে আসবে এবং সহজেই টিস্যুপেপার দিয়ে মুছে ফেলতে পারবেন।