দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ২০২৬-২৮ কার্যকালের জন্য নতুন কেন্দ্রীয় কর্মপরিষদ ঘোষণা করেছে। এবারের কমিটিতে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন ২১ জন নারী নেত্রী।

শুক্রবার আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যা দলটির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন এ কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনিরসহ ৬৭ জন। এর বাইরে মহিলা জামায়াতের ২১ জন স্থান পেয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা হলেন— এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি, মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান এমপি, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দীন, আবুল আসাদ, মাওলানা মমতাজ উদ্দিন, মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার, অধ্যক্ষ মাওলানা যয়নুল আবেদীন, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, অধ্যাপক আহসান উল্লাহ, অধ্যাপক রফিকুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ), কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক ড. এম. কোরবান আলী, মো. আব্দুর রহমান মুসা, ড. মো. কেরামত আলী এমপি।

এ ছাড়া রয়েছেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, মনজুরুল ইসলাম ভূইয়া, মাওলানা আবদুল মান্নান, নজরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ), ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ড. মাওলানা ছামিউল হক ফারুকী, মাওলানা আ. ফ. ম আবদুস সাত্তার, মাওলানা মোহাম্মদ আজীজুর রহমান এমপি, মাওলানা মঈনুদ্দিন আহমদ, অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ খান, ড. মুহাম্মদ রেজাউল করিম, প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ, অ্যাডভোকেট মসিউল আলম, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মোহাম্মদ আবদুল জব্বার, ফখরুল ইসলাম, অধ্যাপক ডা. নজরুল ইসলাম, মুহাম্মদ শহীদুল ইসলাম, শাহজাহান চৌধুরী এমপি, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, নজরুল ইসলাম (চট্টগ্রাম), মাহফুজুর রহমান (খুলনা), মাওলানা এটিএম আজম খান, অধ্যাপক জামাল উদ্দিন, আব্দুস সবুর ফকির, অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি, মাহফুজুর রহমান (খুলনা), মাওলানা এটিএম আজম খান, অধ্যাপক জামাল উদ্দিন, আব্দুস সবুর ফকির, অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি, অধ্যাপক নজরুল ইসলাম (পাবনা), ড. আলমগীর বিশ্বাস, দেলাওয়ার হোসাইন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মাহফুজুর রহমান (ঢাকা), জাহিদুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, বদরুদ্দীন এবং আবিদুর রহমান সোহেল।

অন্যদিকে মহিলা বিভাগীয় কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, সাঈদা রুম্মান, মারজিয়া বেগম, খোন্দকার আয়েশা খাতুন, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, উম্মে নওরিন, ডা. হাবিবা আখতার চৌধুরী সুইট, খোন্দকার আয়েশা সিদ্দীকা, রোজিনা আখতার, ইরানী আখতার, সালমা সুলতানা, আয়েশা সিদ্দিকা পারভীন, সুফিয়া জামাল, মাহবুবা জাহান, নাজমুন নাহার নীলু, ডা. আমিনা বেগম, শামীমা বেগম চুনী, আমেনা বেগম, উম্মে খালেদা জাহান, জান্নাতুল কারীম সুইটি ও মাহবুবা খাতুন শরীফা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews