দীর্ঘ প্রায় ৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে আতিকুজ্জামান রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে নেয়ামুল কবির রাহুল দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার রাতে মোংলায় আনন্দ ও শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রদল। মোংলা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পৌর মার্কেট চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে এটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় পৌর মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে পৌর ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।

পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম শুভ, সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনউদ্দীন জনি, সাবেক সদস্য মহসিন ভূইয়া, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম কাওসার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রমজান, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি মো. আব্দুল্লাহ, মোংলা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক শামীম হোসেন এবং সিনিয়র সহ-সভাপতি তানভীর ইসলাম সৌরভ।

বিডি প্রতিদিন/এম.এস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews