সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলবাহী জাহাজে ইরানের হামলায় আগুন লেগে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলবাহী জাহাজে ইরানের হামলায় আগুন লেগে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তাসংস্থা কুনা জানায়, দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালে কুয়েতের বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজটি সরাসরি ও উদ্দেশ্যপ্রণোদিত ইরানি হামলার শিকার হয়।
এদিকে কুয়েতের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছে, তারা ‘শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ মোকাবেলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।
সূত্র: বাসস