ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ‘ট্রেইনি ক্যাশ অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি।

পদের নাম: ট্রেইনি ক্যাশ অফিসার।

চাকরির ধরন: ফুল টাইম।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.৫০ অথবা সিজিপিএ ৫.০০-এর মধ্যে ৩.১২ থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ/শ্রেণি বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

অন্যান্য যোগ্যতা: বাংলাদেশি নাগরিক হতে হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং এমএস অফিসের জ্ঞান থাকতে হবে। দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুবিধাদি: ১ বছরের প্রবেশনকালে মাসিক শুরু বেতন ২৬,০০০ টাকা। ১ বছর পর স্থায়ীকরণ শেষে বেতন হবে ৪১,৪১০ টাকা। সঙ্গে অন্যান্য প্রতিযোগিতামূলক সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী যোগ্য প্রার্থীদের লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews