মরক্কোর দীর্ঘ ৩৪ ম্যাচের অপরাজিত থাকার স্বপ্ন ভেঙে দিল ফ্রান্স। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আফ্রিকার শক্তিশালী দলটিকে ২-০ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে দিদিয়ের দেশামের শিষ্যরা।

প্রথমার্ধে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনুর অসাধারণ পারফরম্যান্সে পেনাল্টি থেকেও গোল পায়নি ফ্রান্স। তবে বিরতির পর নিজেদের আক্রমণের গতি আরও বাড়ায় কিলিয়ান এমবাপ্পের দল এবং শেষ পর্যন্ত সেই চাপ সামলাতে ব্যর্থ হয় মরক্কো।

আরও পড়ুন

আরও পড়ুন

যে ৫ কারণে বিদায়ঘণ্টা বাজল মরক্কোর

যে ৫ কারণে বিদায়ঘণ্টা বাজল মরক্কোর

ম্যাচের অচলাবস্থা ভাঙেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত গতির শট জালে জড়িয়ে ফরাসিদের এগিয়ে দেয়। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় ফ্রান্স।

দ্বিতীয় গোলটি আসে এমবাপ্পেরই দারুণ এক পাস থেকে। ডি-বক্সের ঠিক বাইরে বল পেয়ে উসমান দেম্বেলের নেওয়া শটটি খুব বেশি জোরালো না হলেও মরক্কোর রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ডান পাশের নিচের কোণা দিয়ে জালে ঢুকে যায়।

২-০ গোলের এই জয় ফ্রান্সকে সেমিফাইনালে তুলে দেওয়ার পাশাপাশি মরক্কোর টানা ৩৪ ম্যাচের অপরাজেয় যাত্রারও সমাপ্তি ঘটায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews