মুম্বাইয়ে একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে—সাধারণ একটি ফল তরমুজ খাওয়া কি প্রাণঘাতী হতে পারে?

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ৪০ বছর বয়সি আবদুল্লাহ আবদুল কাদির, তার ৩৫ বছর বয়সি স্ত্রী নাসরিন এবং তাদের দুই কন্যা আয়েশা (১৬) ও জয়নাব (১৩) হঠাৎ অসুস্থ হওয়ার পর মারা যান।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৫ এপ্রিল) রাতে পরিবারটি বিরিয়ানি খাওয়ার পর রাত ১টার দিকে তরমুজ খান। এরপর কয়েক ঘণ্টার মধ্যেই চারজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এতে খাদ্যে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) সন্দেহ তৈরি হয়।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

তরমুজ কি সত্যিই ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে?

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, তরমুজ নিজে ক্ষতিকর নয়। তবে সঠিকভাবে সংরক্ষণ বা পরিষ্কার না থাকলে এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে।

তরমুজে উচ্চমাত্রার পানি ও প্রাকৃতিক চিনি থাকায় অনুপযুক্ত পরিবেশে রাখলে ব্যাকটেরিয়া দ্রুত জন্মাতে পারে। এতে ক্ষতিকর জীবাণু শরীরে প্রবেশ করে ফুড পয়জনিং ঘটাতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, এমন সংক্রমণের ফলে বমি, ডায়রিয়া, পেটব্যথা ও পানিশূন্যতা দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে এটি রক্তে সংক্রমণ (সেপসিস) পর্যন্ত গড়াতে পারে, যা সময়মতো চিকিৎসা না পেলে প্রাণঘাতী হতে পারে।

আরও পড়ুন

আরও পড়ুন

বৃষ্টির দিনে ঘরে বন্দি? জানুন উপভোগের উপায়

বৃষ্টির দিনে ঘরে বন্দি? জানুন উপভোগের উপায়

ভেজাল বা কৃত্রিম মিষ্টি যোগ করার ঝুঁকি

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, কিছু বিক্রেতা তরমুজে গ্লুকোজ বা চিনির দ্রবণ ইনজেকশনের মাধ্যমে মিষ্টতা বাড়ানোর চেষ্টা করেন।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, এ ধরনের অনিরাপদ প্রক্রিয়ায় যদি দূষিত উপাদান ব্যবহার করা হয়, তাহলে ফলের ভেতরে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

কখন তরমুজ খাওয়া সবচেয়ে নিরাপদ?

চিকিৎসকদের মতে, খাবার হজমের সময় ও শরীরের মেটাবলিজম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারি খাবারের পর বা রাতে দেরিতে ফল খেলে হজমে সমস্যা হতে পারে।

বিশেষ করে রাত ৮টার পর ফল খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাদের মতে, তরমুজ খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকাল বা দিনের বেলা।

তথ্যসূত্র: সামা টিভি 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews