সরকারি নির্দেশনা মেনে রাজধানীর জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস ঘোষণা দিয়েছে, রোববার (৫ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর তাদের সব প্রদর্শনী বন্ধ থাকবে।
শনিবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ফলে সন্ধ্যার পর নির্ধারিত সব শো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ বলেছে, রোববার থেকে সন্ধ্যা ৬টার পরের প্রদর্শনীগুলোর জন্য যারা অগ্রিম টিকিট কিনেছেন, তাদের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে। পাশাপাশি হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তে দর্শকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন
আরও পড়ুন আভিজাত্যপূর্ণ লুকে অপু বিশ্বাস

উল্লেখ্য, সরকারি নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব দোকান ও বিপণি-বিতান বন্ধ রাখতে হবে। সেই নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখেই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের প্রদর্শনী বন্ধ রাখার এই সিদ্ধান্ত।