ওয়াশিংটন, ইসরাইল ও তেহরানের মধ্যকার সঙ্ঘাতের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ঘোষণার পর সোমবার (১৫ জুন) বিশ্ববাজারে তেলের দাম কমেছে। একইসাথে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারগুলোতে দেখা দিয়েছে বড় ধরনের উত্থান।
ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ৮৩ দশমিক ৭০ ডলারে নেমে এসেছে। বিশ্বব্যাপী তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার বিষয়টি চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে, এই খবর নিশ্চিত হওয়ার পর তেলের দাম কমতে শুরু করে।
এদিকে, প্রাথমিক লেনদেনে জাপানের নিক্কেই ২২৫ সূচক ৫ শতাংশের বেশি বেড়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৫ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাইওয়ানের তাইএক্স সূচক ২ দশমিক ৭ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
প্রযুক্তি-কেন্দ্রিক নাসডাক কম্পোজিটের সাথে যুক্ত ফিউচারগুলো যথাক্রমে প্রায় ১ শতাংশ এবং ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই