যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

দূতাবাস বলেছে, যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের নাগরিকরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে এখনই সৌদি আরব ত্যাগ করা উচিত। রোববার (১৫ মার্চ) মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম গলফ নিউজ এ তথ্য জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রের দূতাবাসের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্র সচিব রুবিও ও স্টেট ডিপার্টমেন্টের কাছে আমেরিকান নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য পাবে।

দূতাবাস আরও জানায়, রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দর খোলা এবং কার্যকর রয়েছে। তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সৌদি আকাশপথে নিয়মিত সীমাবদ্ধতা রয়েছে। যাত্রীরা ফ্লাইটের আগে সরাসরি এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে আপডেট যাচাই করতে হবে। যারা দেশ ছাড়তে পারছেন না, তাদের জন্য দূতাবাস নির্দেশ দিয়েছে—বাড়ি বা কাছাকাছি নিরাপদ স্থানে অবস্থান নিশ্চিত করুন এবং প্রয়োজনীয় খাবার, পানি, ওষুধসহ অন্যান্য জিনিস সংগ্রহ করুন।

দূতাবাস সব আমেরিকান নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে, অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলতে হবে এবং দূতাবাস ও কনস্যুলেটের সর্বশেষ নির্দেশনা নিয়মিত অনুসরণ করতে হবে।

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews