কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে শেষ পর্যন্ত নেইমার জুনিয়র জায়গা পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। বিশ্বকাপের আগে আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল জাতীয় দল দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে। দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, এই দুই ম্যাচের স্কোয়াডেও নেইমারকে রাখছেন না কোচ আনচেলত্তি। ইতালির খ্যাতিমান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য থেকেও একই বিষয় জানা যায়।

আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের মাঠে ফ্রান্সের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা, যা হবে বিশ্বকাপের আগে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। শোনা যাচ্ছে, এই দুই ম্যাচের পরই আনচেলত্তি চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন। ফলে সান্তোস তারকা নেইমারের দলে থাকা না-থাকা নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নেইমার সতীর্থদের সঙ্গে বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন এবং ইঙ্গিত দিয়েছেন, এবারের আসরই হতে পারে তার শেষ বিশ্বকাপ। সম্প্রতি অবসরের ভাবনাও প্রকাশ করেছেন সাবেক এই বার্সেলোনা তারকা।

আরও পড়ুন

আরও পড়ুন

মেক্সিকোয় সহিংসতা, বিশ্বকাপ নিয়ে যা ভাবছে ফিফা

মেক্সিকোয় সহিংসতা, বিশ্বকাপ নিয়ে যা ভাবছে ফিফা

আনচেলত্তি আগেই স্পষ্ট করেছেন, দল গঠনে খেলোয়াড়দের বর্তমান ফিটনেস ও পারফরম্যান্সই হবে প্রধান বিবেচ্য বিষয়; শুধু নাম বা অতীতের সাফল্য দিয়ে সুযোগ মিলবে না। অনেকে মনে করছেন, সান্তোসের সাম্প্রতিক ব্যর্থতার পর নেইমারকে না নেওয়ার সিদ্ধান্ত আরও দৃঢ় হয়েছে। তবে ইএসপিএনের দাবি, এই বিদায় জাতীয় দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কোনো প্রভাব ফেলেনি।

এদিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এখনও নেইমারের শারীরিক অবস্থা ও মাঠের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছে। পরিকল্পনা ছিল, সান্তোসে নিয়মিত খেলে ছন্দে ফিরলে তবেই তাকে জাতীয় দলে ফেরানো হবে। আপাতত নেইমারকে ছাড়াই দল কতটা ভারসাম্যপূর্ণ হতে পারে, সেটিই আনচেলত্তির মূল ভাবনা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews