ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসর শুরু করবে বাংলাদেশ দল।

গতরাতে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসরের সূচি ও গ্রুপিং ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

সংযুক্ত আরব আমিরাতে ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। এই নিয়ে ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে হবে নারী এশিয়া কাপ। চারবার হয়েছে ওয়ানডে ফরম্যাটে।

আসন্ন টুর্নামেন্টে আট দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

গ্রুপ পর্বে আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড এবং হংকং।

গ্রুপের প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। আগামী ১০ (এ১-বি২) ও ১১ (এ২-বি১) সেপ্টেম্বর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৩ সেপ্টেম্বর হবে ফাইনাল।

এখন পর্যন্ত সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে ভারত। একবার করে শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ২০১৮ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া টুর্নামেন্টে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথম ও শেষবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ। বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews