সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের লখনউয়ের খাদায়ুনহা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সম্পত্তি নিয়ে কোনো বিরোধ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সম্পত্তি-সংক্রান্ত কারণেই ওই তরুণ এমন কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছাই রঙের চাদরে ঢাকা অবস্থায় শুয়ে আছেন বৃদ্ধ। তাকে ঘিরে রয়েছেন স্বজনরা। এর মধ্যেই চাদরের নিচ থেকে তার হাত বের করে আনেন এক তরুণ। পরে অন্য একজনের সহযোগিতায় মৃতের বৃদ্ধাঙ্গুলি কালিতে ছোঁয়ানো হয়। এরপর একটি কাগজে সেই আঙুলের ছাপ নেওয়া হয়।

আরও পড়ুন

ভিডিওতে আরও দেখা যায়, পাশে থাকা একজন ওই তরুণকে আঙুলের ছাপ নেওয়ার পদ্ধতি বলে দিচ্ছেন। তার নির্দেশনা অনুযায়ীই কাগজে ছাপ নেওয়া হয়। পুরো ঘটনাটি পরিবারের সদস্যদের সামনেই ঘটে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews