প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হয়েছে হাতছাড়া। এবার ধবলধোলাই এড়াতে মাঠে নেমেছে বাংলাদেশ। মান বাঁচানোর লড়াইয়ে শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে তারা।

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ শনিবার মাঠে নেমেছে বাংলাদেশ। হারারেতে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করবে টাইগাররা। খেলা শুর‍ু বেলা দেড়টায়।

এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। নাহিদ রানা ও রিশাদ হোসেনকে রাখা হয়নি সেরা এগারোয়। তাদের বদলে খেলবেন মোহাম্মদ সাইফুদ্দিন ও তানভীর ইসলাম।

বাংলাদেশ একাদশ :
মেহেদী মিরাজ, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews