সেভ দ্য চিলড্রেন ১১ মে ২০২৬ সরকারি তথ্য উদ্ধৃত করে বলেছে, গত দুই মাসে নিশ্চিত বা সন্দেহযুক্ত হামে ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় ৫৫ হাজার। এটাকে শুধু ‘হামের প্রাদুর্ভাব’ বলা যথেষ্ট নয়, এটি আসলে ইমিউনাইজেশন সিস্টেমের ভেঙে পড়া, প্রশাসনিক বিলম্ব, রাজনৈতিক অস্থিরতা এবং দুর্বল স্বাস্থ্য অবকাঠামোর সম্মিলিত ফল হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।

রোগটি নতুন নয়, কিন্তু রাষ্ট্রের প্রতিরোধব্যবস্থায় বড় ফাঁক তৈরি হয়েছিল। সেই ফাঁকেই শিশুরা মারা যাচ্ছে। এই দুর্বলতার একটি বড় কারণ হলো সাম্প্রতিক বছরগুলোয় ছড়িয়ে পড়া টিকাবিরোধী প্রচারণা।

বাংলাদেশে টিকাবিরোধী প্রচারণা নতুন কিছু নয়। আমাদের জনস্বাস্থ্যের ইতিহাসে বারবার দেখা গেছে, যখনই রাষ্ট্র বড় আকারে কোনো প্রতিরোধমূলক স্বাস্থ্যনীতি নিয়ে সামনে এসেছে, তখনই তার বিপরীতে একধরনের সন্দেহ, গুজব, ধর্মীয় আপত্তি আর ষড়যন্ত্রতত্ত্বও তৈরি হয়েছে। পোলিও টিকা নিয়ে হয়েছে, হাম বা শিশুর অন্যান্য টিকা নিয়ে হয়েছে, পরিবার–পরিকল্পনা নিয়েও হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews