মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,  ইরান শুধু পারমাণবিক অস্ত্র তৈরি না করারই নয; সেগুলো না কেনারও প্রতিশ্রুতিও দিয়েছে। তিনি এটিকে ওয়াশিংটন ও তেহরানের চলমান আলোচনার একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।

শুক্রবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই

সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেন, চুক্তির আগের খসড়ায় ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়টি ছিল, তবে অস্ত্র কেনার ওপর কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল না।

আরও পড়ুন

আরও পড়ুন

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

ট্রাম্পের ভাষায়, ‘তাদের একটি ধারা ছিল যে তারা অস্ত্র তৈরি করবে না। আমি বললাম, ‘কেনার বিষয়টি কী হবে?’

তিনি আরও বলেন, ‘দুই দিন পর তারা সেটিতেও সম্মত হয়েছে। আমরা যা চেয়েছিলাম, সবই পেয়েছি।’

তবে সম্ভাব্য এই চুক্তির বিস্তারিত বিষয়ে ইরান এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য বা নিশ্চিতকরণ দেয়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews