অস্ট্রেলিয়ার প্রধান রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের কয়েক শত সাংবাদিক ভালো বেতন ও চাকরি সুরক্ষার দাবিতে বুধবার ধর্মঘট করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা যেন তাদের কাজ কেড়ে নিতে না পারে, সেই সুরক্ষাও চান তারা।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) কর্তৃপক্ষকে সরাসরি সম্প্রচার বন্ধ রেখে পূর্বে ধারণ করা অনুষ্ঠান প্রচার করতে হয়েছে।

দুই সহস্রাধিক সাংবাদিক ও কর্মী ২৪ ঘণ্টার ধর্মঘট ডাক দেয়ায় এই পরিস্থিতি তৈরি হয়।

সম্প্রচার মাধ্যমটি প্রায় ২০ বছরের মধ্যে এই প্রথম বড় ধরণের ধর্মঘটের মুখে পড়ল।

মিডিয়া, এন্টারটেইনমেন্ট অ্যান্ড আর্টস অ্যালায়েন্স এক বিবৃতিতে জানায়, ‘এবিসির কর্মীরা ধর্মঘট করতে চান না, তারা তাদের কাজ করতে চান।’

সংগঠনটি আরো জানায়, তারা ন্যায্য বেতন, স্থায়ী চাকরি ও এআইসহ প্রযুক্তির ব্যবহারে সুরক্ষা চান, যাতে করে সম্পাদনার স্বচ্ছতা ও জন আস্থা বজায় থাকে।

এই মাসে ইউনিয়নের সদস্যরা একটি বেতন প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

তাদের মতে, প্রস্তাবিত বেতন বৃদ্ধি মূল্যস্ফীতির নিচে থাকবে।

বিজ্ঞাপন আয়ের পতন ও সামাজিক যোগাযোগমাধ্যমের উত্থান অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বারবার কর্মী ছাঁটাইয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews