মাসখানেক আগেই আগাম আভাস মিলেছিল এ বছরের বড়দিনে মুক্তি পাবে শাহরুখ খানের সিনেমা ‘কিং’। এবার সিনেমাটির নতুন ঝলক প্রকাশ করে চমকে দিয়েছে প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। প্রকাশ করার পর থেকেই ৪০০ কোটি বাজেটের এই অ্যাকশনধর্মী সিনেমা ঘিরে সিনেপ্রেমীদের উন্মাদনা শুরু হয়েছে। শুক্রবার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এক পোস্টে জানানো হয়, ‘এমন এক গর্জন, যা পুরো রাজত্বকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কিং আসছে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর। এদিকে, ডিস্ট্রিবিউটর সংস্থা পেন মারুধর ২৫০ কোটি টাকায় কিং-এর থিয়েট্রিক্যাল স্বত্ব কিনেছে। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে এই সংস্থার দীর্ঘদিনের স¤পর্ক। এর আগেও জাওয়ান, ডানকি, জিরো, বদলা, ইত্তেফাকসহ বহু সিনেমা মুক্তির পেছনে রয়েছে এই সংস্থা। ধারণা করা হচ্ছে, ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় দশ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পাবে ‘কিং’। এমন আয়োজনের পেছনে নাকি শাহরুখ ঘনিষ্ট ডিস্ট্রিবিউটর সংস্থাগুলো রয়েছে। উল্লেখ্য, এই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় আত্মপ্রকাশ করছেন শাহরুখ কন্যা সুহানা খান। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই অ্যাকশন সিনেমায় আরো দেখা যাবে দীপিকা পাড়–কোন, অভিষেক বচ্চনের মতো তারকাদের।