আগামী বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছে বাংলাদেশ। কেননা ক্রিকেটের এই মহাযজ্ঞে অংশ নিতে ২০২৭ সালের ৩১ মার্চের মাঝে আইসিসি র‍্যাঙ্কিংয়ে সেরা নয়ের মাঝে থাকতে হবে।

যদিও এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরেই, তবে টাইগারদের সেরা আটে থাকার লক্ষ্য নিয়েই মাঠে নামার নির্দেশ দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

৭৯ পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বর্তমানে ৯ নম্বরে আছে বাংলাদেশ দল। আটে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮। ফলে থ্রি লায়ন্সদের টপকে যাওয়ার লক্ষ্য জানিয়ে বুলবুল বলেন-

‘এই বোর্ড আসার পরে আমরা দুটো সিরিজ খেলেছি। একটা পাকিস্তানের সাথে, একটা ওয়েস্ট ইন্ডিজের সাথে। দুটোই জিতেছি। এই মুহূর্তে আমাদের র‍্যাঙ্কিং আছে নয়। এভাবে যদি রয়ে যাই তবে কোয়ালিফায়ার খেলতে হবে না।’

‘কিন্তু এটাও ঠিক যে এই নয় আমাদের টার্গেট না। আমাদের লক্ষ্য হবে আমরা আমাদের র‍্যাঙ্কিংটা কিভাবে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারি ও বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে পারি।’

‘আমাদের পরপর অনেকগুলো সিরিজ রয়েছে, নিউজিল্যান্ডের সাথে সাদা বলের ম্যাচ, তারপর অস্ট্রেলিয়ার সাথে সাদা বলের ম্যাচ, এরই মাঝে পাকিস্তানও টেস্ট খেলতে আসবে। এগুলো কাজে লাগাতে চাই।’

চলতি বছরে মাঠের ক্রিকেটে ব্যস্ত সময় পার করবেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা। নিজেদের স্বাভাবিক খেলাটা খেললেই র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া সম্ভব।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews