চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের একটি তালিকা তৈরি করেছে বলে জানিয়েছে পুলিশ। যেকোনো সময় তাঁদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে। একই সঙ্গে মব সন্ত্রাসে জড়িত ব্যক্তিদেরও তালিকা করা হচ্ছে।
আজ সোমবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এ কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ শুরু হয়েছে বলেও জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।