প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচসহ ৯টি মানবাধিকার সংগঠন।

সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক চিঠিতে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলেন।

লন্ডন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন।

সংগঠনগুলো বলছে, শেখ হাসিনার সময় জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময়েও রাজনৈতিক প্রতিপক্ষদের অবাধে আটক করা হয়েছে এবং সাংবাদিক ও ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা তখনো বন্ধ করা যায়নি।

চিঠিতে ইচ্ছেমতো আটক বন্ধ করা, অতীতের মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করা, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং রোহিঙ্গা শরণার্থীদের অধিকার রক্ষার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের কথাও বলা হয়েছে।

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews