বল দখল ও আক্রমণে আধিপত্য করেও কাঙ্ক্ষিত ফল পেল না পিএসজি। চ্যাম্পিয়নদের বড় ব্যবধানে হারিয়ে দিল রেঁনে।

প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে ৩-১ গোলে হেরেছে লুইস এনরিকের দল। হারের পরও শীর্ষস্থান বজায় থাকলেও একই রাউন্ডে জয় পেলে তাদের ছাড়িয়ে শীর্ষস্থান দখলে নেবে লঁস।

ম্যাচে ৬৯ শতাংশ বলের দখল রেখে ১৭টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে পিএসজি। বিপরীতি ১১ শটের চারটি লক্ষ্যে রেখেই বাজিমাত করে লঁস।

ম্যাচের ৩৪তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন মুসা- আল তামারি। ৬৯তম মিনিটে এস্তেবান লেপলের গোলে ব্যবধান হয় দ্বিগুণ।

দুই মিনিটের মাথায় ব্যবধান কমান উসমান দেম্বেলে। সম্ভানা জাগে ঘুরে দাঁড়ানোর। কিন্তু ৮১তম মিনিটে উল্টো আরও এক গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় পিএসজি। গোলটি করেন ব্রেল এম্বোলো।

২২ ম্যাচে পিএসজির পয়েন্ট ৫১। ২১ ম্যাচে পয়েন্ট ৪৯ নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লঁস। ২২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে রেঁনে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews