প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করে নতুন নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে পশু জবাইয়ের আগে বাধ্যতামূলকভাবে ফিটনেস সার্টিফিকেট বা উপযুক্ততার সনদ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্যবিষয়ক দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা হাই কোর্টের ২০১৮ সালের ১৬ আগস্টের নির্দেশনা অনুসরণ করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস নোটিসে বলা হয়েছে, গরু, মহিষসহ গবাদি পশু জবাই করা যাবে না, যদি না সংশ্লিষ্ট পশুটিকে জবাইয়ের উপযুক্ত বলে সনদ দেওয়া হয়। এতে আরও বলা হয়, পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি ভেটেরিনারি সার্জন যৌথভাবে এ সনদ দিতে পারবেন। তবে তাদের লিখিতভাবে নিশ্চিত করতে হবে যে পশুটির বয়স ১৪ বছরের বেশি, অথবা বয়স, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য রোগের কারণে সেটি স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছে।

যদি কোনো ব্যক্তি এই সনদ না পান, তাহলে তিনি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন বলেও জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আরও স্পষ্ট করেছে, কেবল নির্ধারিত কসাইখানা বা স্থানীয় প্রশাসনের অনুমোদিত স্থানে পশু জবাই করা যাবে। কোনো উন্মুক্ত জনসমাগমস্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ১ হাজার রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে বলেও সতর্ক করেছে রাজ্য সরকার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews