ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে ও স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতোকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। প্যারিসে নাকি দুজনকে একসঙ্গে দেখাও গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্যারিসের একটি নাইটক্লাবে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় এই দুই তারকাকে। এরপর থেকেই ভক্তদের মধ্যে জল্পনা তৈরি হয় যে তাদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক গড়ে উঠেছে কি না।

- Advertisement -

স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর জন্ম ২০০০ সালের ২৬ জানুয়ারি। তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান ‘এলিট’ সিরিজে ‘কার্লা রোসোন কালরেগা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। নেটফ্লিক্সের এই জনপ্রিয় সিরিজ তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।

‘এলিট’-এ অভিনয়ের আগে তিনি স্পেনের কয়েকটি টেলিভিশন সিরিজেও কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘ভিস আ ভিস’ এবং ‘সেন্ত্রো মেডিকো’। বর্তমানে অভিনয়ের পাশাপাশি তিনি ফ্যাশন দুনিয়াতেও বেশ জনপ্রিয় মুখ।

প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে দাবি করা হয়, এমবাপ্পে ও এক্সপোসিতোকে একসঙ্গে দেখা গেছে। জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি স্পেনের মাদ্রিদ শহরের একটি রুফটপ বারে তারা একসঙ্গে সময় কাটান।

এর কয়েকদিন পর ফ্রান্সের প্যারিস শহরের একটি নাইটক্লাবে তাদের আবারও একসঙ্গে দেখা যায়। সেখানকার কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়লে গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।

এই খবর ছড়িয়ে পড়ার পর এমবাপ্পের ক্লাব রিয়াল মাদ্রিদের অনেক সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানান। কেউ কেউ বলেন, হাঁটুর চোট থেকে সেরে ওঠার সময় এমবাপ্পের বিশ্রামে মনোযোগ দেওয়া উচিত। তবে অনেক ভক্তই মনে করেন, মাঠের বাইরে ব্যক্তিগত জীবন উপভোগ করার অধিকার তার রয়েছে।

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews