রাশিয়া ও উত্তর কোরিয়ার ভূখণ্ডকে বিভক্ত করা তুমেন নদীর ওপর সেতু নির্মাণের কাজ শেষের পথে। শিগগিরই সেতুটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ। সেতুটি উদ্ধোধন হলে দুই দেশের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। ২০২৪ সালে উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সেই সফরে এই সেতু তৈরির পরিকল্পনাটি চূড়ান্ত করা হয়েছিল। তার প্রায় এক বছর পর সেটির কাজ শুরু হয়। তুমেন নদীর ওপর সেতুর নির্মাণকাজ শেষের দিকে- এমন তথ্য স্বীকার করেছে উত্তর কোরিয়ার রুশ দূতাবাসও।-রয়টার্স দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ জুন শেষ হবে ৮৫০ মিটার বা ২ হাজার ৭৮৯ মিটার দীর্ঘ তুমেন সড়কসেতুর নির্মাণকাজ। এই সেতুটি রাশিয়ার হাইওয়ে সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে। তবে সেতুটির উদ্বোধন কবে হবে- সে সম্পর্কিত কোনো নির্দিষ্ট তারিখ কেসিএনএ কিংবা উত্তর কোরিয়ার রুশ দূতাবাস জানায়নি। রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে ১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে এবং এই সীমান্তের পুরোটাই তুমেন নদীকেন্দ্রিক। এই নদীর এক পাশে রাশিয়ার দূর প্রাচ্যের প্রদেশ প্রিমারস্কি ক্রায়ের খাসানস্কি জেলা এবং অপর পাশে উত্তর কোরিয়ার রাসন শহর। তুমেন নদীর ওপর রাশিয়া ও উত্তর কোরিয়াকে সংযোগকারী একটি রেলসেতু আগে থেকেই ছিল। ১৯৫৯ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে নির্মাণ করা হয়েছিল সেতুটি। এবার এই নদীর ওপর স্থাপিত হচ্ছে সড়কসেতু। রাশিয়ার প্রিমারস্কি ক্রাই প্রদেশের গভর্নর ওলেগ কোঝেমায়াকো সামাজিক যোগাযোগ টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন, সেতুটির উদ্বোধন হলে রাশিয়ার ‘পূর্বাঞ্চলীয় রাজধানী’ নামে পরিচিত ভøাদিভস্তকের সঙ্গে কোরিয়ার রাসন শহরের দূরত্ব ৩২০ কিলোমিটার কমে যাবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং পর্যটনগত বন্ধন সুদৃঢ় হবে।-রয়টার্স



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews