১৫ তারিখ বহুল প্রতিক্ষিত ম্যাচ ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান-তা সোমবার মধ্য রাতে এক বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তান সরকার। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আইসিসির কাছে পাঁচটি শর্ত রেখেছে পাকিস্তান ক্রিকেট ক্রিকেট বোর্ড। 

যার মধ্যে দুটি ছিল, বাংলাদেশ না খেলায় বিসিবি কোনো ক্ষতিপূরণ দিবে না এবং বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারার ক্ষতি পুষিয়ে নিতে আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করার অনুমতি দিতে হবে। এই দুইটি শর্ত মেনে নিয়ে পরশু রাতেই বিবৃতি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। 

তবে লাহোরে অনুষ্ঠিত হওয়া বৈঠকে আরও তিনটি শর্তের বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য আইসিসিকে ২৪ ঘণ্টা সময় দিয়েছিল পিসিবি। সময় পেরিয়ে গেলেও শর্তগুলোর বিষয়ে এখনও কিছুই জানায়নি আইসিসি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া সেই তিনটি শর্ত হল-ভারত ও পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ, ভারত-পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় সিরিজ আয়োজন ও চলতি বছর ভারতের বাংলাদেশ সফর নিশ্চিত। 

যদিও আইসিসির এফটিপিতে চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর করার কথা রয়েছে। ২০২৪ সালে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করেছিল বিসিসিআই। খুব সম্ভবত আগামী সেপ্টেম্বরে একই পথে হাঁটবে ভারত।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews