জুলাই আন্দোলনের বিজয় দিবস উপলক্ষে আজ বুধবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই উন্মুক্ত আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।



কনসার্টে দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডদল অংশ নেবে। মঞ্চে গান পরিবেশন করবেন পারসা মাহজাবীন, সেজান, কুঁড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) এবং আর্টসেল।



আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আন্দোলনের বিজয়ের স্মরণে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ঐতিহাসিক এই দিনটির গুরুত্ব তুলে ধরাই কনসার্টের মূল লক্ষ্য।



‘বর্ষা বিপ্লবের গান’ আয়োজন করছে মুনসুন কালচারাল এলায়েন্স। আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।



এদিকে আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হুইপ নূর-ই-আলম এবং বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews