স্বাস্থ্যসেবার বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং রোগীকেন্দ্রিক সেবার উন্নয়ন নিয়ে “স্বাস্থ্যসেবার আজ ও আগামী” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে আয়োজিত এ সভায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান, পরামর্শক, বিশেষজ্ঞ চিকিৎসক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের অভিজ্ঞতা আরও উন্নত করা এবং ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি স্বাস্থ্যখাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ এবং মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের সঙ্গে স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক, জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা গুরুত্বপূর্ণ।

সভায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উন্নত স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসাসেবার মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে আস্থা, মানবিকতা এবং দায়িত্ববোধও জড়িত। এ লক্ষ্য সামনে রেখে আধুনিক, মানসম্মত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

বিডি-প্রতিদিন/এআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews