কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিদ্যুৎচালিত ধান মাড়াইয়ের মেশিনের তারে জড়িয়ে সোহাগ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার ডগ্রাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সোহাগ ডগ্রাপাড়া গ্রামের মৃত জয়দল হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে বাড়ির পাশের জমি থেকে কেটে আনা ধান মাড়াই করছিলেন সোহাগ। মাড়াই শেষে অসাবধানতাবশত মোটরের বিদ্যুতের তার গুটিয়ে রাখার সময় তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিকাল ৫টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাইম আবদুল্লাহ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সোহাগের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews