আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত আলমের উদ্যোগে এ প্রচারণা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদি চত্বরে ব্যানার স্থাপন করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দোকানি, পথচারী ও ভ্যানচালক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালানো হয়।

এ বিষয়ে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরাফাত আলম বলেন, ‘এই দেশ যতবার স্বাধীন হয়েছে এবং পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে, ততবারই তারা আধিপত্যবাদ কায়েম করে তা বিস্তারের মাধ্যমে স্বৈরাচার হওয়ার চেষ্টা করেছে। আমরা চাই, এই গণভোটের পর থেকে আধিপত্যবাদ বিস্তারের এই চেষ্টা বন্ধ হোক।’

আসন্ন সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমরা চাই ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ'’ ভোটের বিজয়ের মাধ্যমে আমাদের দেশ আবার স্বাধীন হোক এবং চূড়ান্তভাবে স্বাধীনতা লাভ করুক, যেন এই দেশ পরবর্তীতে আর কোনো সরকার বা কোনো আধিপত্যবাদী শক্তির কাছে বিক্রি না হয়ে যায়। আজ আমরা শহীদ হাদির স্মরণে আধিপত্যবাদের বিরুদ্ধে, ন্যায় ও ইনসাফের সমর্থনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা করছি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews