চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে রাখা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজটিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট।

কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটিতে থাকা ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের দুটি জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ কাজ করছে। পাশাপাশি বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং উচ্চগতির নৌযানসহ দুটি আধুনিক অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের দুটি জাহাজ—‘কাণ্ডারি-৩’ ও ‘কাণ্ডারি-১১’—আগুন নেভানোর অভিযানে যুক্ত হয়েছে।

কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে মেঘনা গ্রুপের আমদানি করা আরবিডি কার্গো, অর্থাৎ পরিশোধিত, ব্লিচড ও পাম অয়েল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে।

বিডি-প্রতিদিন/এআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews