মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২১ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের তথ্য
পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার
বিভাগ: এডিসি বিজনেস
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ব্যাংকিং ডিপ্লোমা কোর্স (জেএআইবিবি ও এআইবিবি) সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন
আরও পড়ুন জনবল নেবে ব্র্যাক ব্যাংক, বয়সসীমা নেই

চাকরির ধরন ও কর্মস্থল
এটি একটি পূর্ণকালীন (ফুলটাইম) পদ। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় অফিসভিত্তিক কাজ করতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ করা হয়নি।
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১১ জুন ২০২৬ থেকে এবং আবেদন করা যাবে ২১ জুন ২০২৬ পর্যন্ত।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২১ জুন ২০২৬