মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় সেখানকার বাংলাদেশিদের বিষয়ে কী উদ্যোগ নেওয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন আমরা যৌথভাবে কাজ করছি। যুদ্ধ পরিস্থিতিতে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের বিষয়ে খবর পাওয়ামাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করে নিয়মমাফিক প্রক্রিয়া মেনে এগোনো হচ্ছে। যুদ্ধপরিস্থিতি চলমান দেশগুলোয় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে। পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।’

সিলেটে ছিনতাই বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরেক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে। সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই কোনোভাবেই সিলেটে এসব কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আমরা একটি নিরাপদ সিলেট চাই।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews