বিদেশে প্রবাসী বাংলাদেশিদের হত্যাসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় অনাকাক্সিক্ষত মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় গত শনিবার বিকালে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলিতে হত্যা করা হয়েছে। এ ছাড়াও যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালকের মৃত্যু, গাজীপুরে বিনা বিচারে তিনজনকে পিটিয়ে হত্যা এবং ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুজনের অনাকাক্সিক্ষত মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়াও শুক্রবার রাতে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, খুলনার বটিয়াঘাটা উপজেলায় যুবককে কুপিয়ে হত্যা, শেরপুরের নালিতাবাড়ীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়া এবং পাবনার চাটমোহরে চুরির অপবাদে মারধর ও খুঁটিতে বেঁধে নির্যাতন করায় অপমান ও ক্ষোভে কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এসব হত্যাকান্ড ও মৃত্যুর ঘটনা অত্যন্ত নির্মম ও বর্বরোচিত। অ্যাডভোকেট জুবায়ের বলেন, বর্তমান সভ্য সমাজে এমন হত্যাকান্ড এবং দুর্ঘটনায় মৃত্যুগুলো অত্যন্ত হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও মানবতাবিরোধী। এই বর্বরোচিত হত্যাকান্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। দুর্ঘটনায় নাগরিকদের অনাকাক্সিক্ষত মৃত্যু এবং প্রবাসীসহ দেশের হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দক্ষিণ আফ্রিকায় নিহত বাংলাদেশির পরিবারকে সার্বিক সহায়তা প্রদান ও ঘাতককে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করাসহ অন্যান্য প্রবাসীদের নিরাপত্তা জোরদারে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে হত্যাকান্ড এবং অনাকাক্সিক্ষত মৃত্যু ক্রমাগত বাড়তে থাকায় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে এসব হত্যাকান্ড, শিশু ধর্ষণ, দুর্ঘটনায় মৃত্যুসহ অন্যান্য ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজন অনুযায়ী পুনর্বাসন করাসহ আর্থিক সহায়তা নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।