মার্কিন সামরিক বাহিনীকে আশ্রয়দানকারী দেশগুলোকে ‘পাল্টা জবাবের’ জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

তাসনিম নিউজ অ্যাজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি ওই দেশগুলোকে ‘তাদের নাগরিকদের সুরক্ষার জন্য বেসামরিক প্রতিরক্ষা ইউনিট সক্রিয় করতে এবং সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু থেকে তাদের দূরে সরিয়ে নিতে’ আহ্বান জানিয়েছে।

আইআরজিসি বলেছে, ওই দেশগুলোকে ‘ইরানের বিরুদ্ধে আগ্রাসনের উৎক্ষেপণকেন্দ্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তারা দাবি করেছে যে, তারা কুয়েতের ক্যাম্প আরিফজানে অবস্থিত একটি মার্কিন সামরিক রসদকেন্দ্রে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং দেশটিতে অবস্থিত মার্কিন আলি আল সালেম বিমান ঘাঁটির রাডার ব্যবস্থা অকার্যকর করে দিয়েছে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (১৭ জুলাই) হরমুজগান প্রদেশে মার্কিন হামলায় কমপক্ষে আটজন বেসামরিক নাগরিক নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট আই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews