ফলো করুন

ভারতে গ্রেফতার হওয়া শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের বিচারের মুখোমুখি করার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (৯ মার্চ) বিকাল ৫টায় রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। 

এর আগে রোববার (৮ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা থেকে শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পরে বাংলাদেশ সরকারও ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে। বিষয়টি প্রকাশ্যে আসার পর হত্যাকাণ্ডটি নিয়ে দেশজুড়ে আবারও আলোচনা শুরু হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews