ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ইতোমধ্যে জয় অর্জনের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, এই অর্জন যথেষ্ট নয়; আরও বড় পরিসরের সাফল্য প্রয়োজন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সক্ষমতা মারাত্মকভাবে ধ্বংস করেছে। তিনি আরো বলেন, দেশটির নেতৃত্ব কাঠামোও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বর্তমান ক্ষয়ক্ষতি থেকে পুনরুদ্ধার করতে ইরানের দীর্ঘ সময় লাগবে। “এ মুহূর্তে যদি অভিযান বন্ধ করা হয়, পুনর্গঠনে তাদের অন্তত ২০ বছর লাগতে পারে,” বলেন তিনি।

তবে তিনি উল্লেখ করেন, এ পর্যন্ত অর্জিত সাফল্য পর্যাপ্ত নয়। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো নিশ্চিত করা, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।

এছাড়া ইরানের ওপর নৌ-অবরোধ কার্যকর থাকায় দেশটির অর্থনীতি চাপে রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তার মতে, উচ্চ মূল্যস্ফীতি ও তেল রপ্তানিতে বাধার কারণে ইরান অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে।

সূত্র: আল-আরাবিয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews