মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি: খেজুরে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট মস্তিষ্কে প্রদাহ সৃষ্টিকারী প্রোটিন ‘ইন্টারলিউকিন ৬’–এর মাত্রা কমিয়ে দেয়। এটি আলঝেইমারস বা স্মৃতিভ্রমের মতো রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

হাড়ের ঘনত্ব রক্ষা করে: খেজুরে সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, তামা ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান রয়েছে, যা অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোধে সাহায্য করে। বিশেষ করে খেজুর বয়স্ক ও নারীদের হাড় মজবুত রাখতে অত্যন্ত সহায়ক।

প্রজনন ক্ষমতা: খেজুরে থাকা ভিটামিন বি৬ ও ম্যাগনেশিয়াম শুক্রাণুর গুণমান ও গতিশীলতা বাড়াতে ও প্রজনন ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। আয়রনের উপস্থিতির কারণে এটি চুল পড়া রোধ করে। গর্ভাবস্থায় নিয়মিত খেজুর খেলে রক্তশূন্যতা কম হয়।

অ্যান্টি–অক্সিডেন্টের উত্স: অন্যান্য শুকনা ফলের তুলনায় খেজুরে ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড ও ফেনোলিক অ্যাসিডের ঘনত্ব বেশি। এই উপাদানগুলো শরীরের কোষকে ‘ফ্রি র‍্যাডিক্যাল’জনিত ক্ষতি থেকে বাঁচায়, যা তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews