মুম্বাই, ২৬ মে – ধুরন্ধর ছবির সাফল্যের পর যখন ক্যারিয়ারের পালে হাওয়া লেগেছিল, তখনই বড় ধাক্কা খেলেন বলিউড তারকা রণবীর সিং। ফারহান আখতারের উচ্চাভিলাষী প্রজেক্ট ডন ৩ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে বড় বিপাকে পড়েছেন এই অভিনেতা।

জানা গেছে,

প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্তে প্রযোজক ও পরিচালকের পক্ষ থেকে যে সংকট তৈরি হয়েছে, তার জেরে হিন্দি চলচ্চিত্র শিল্পে কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের পক্ষ থেকে রণবীর সিংকে নিষিদ্ধ করা হয়েছে।

প্রজেক্টটি থেকে হঠাৎ সড়ে দাঁড়ানোর কারণেই সংগঠনটি এই কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। এই নিষেধাজ্ঞার খবরের মধ্যেই প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল তাকে। তবে চেনা ছন্দের উচ্ছল রণবীরের বদলে মুম্বাই বিমানবন্দরে এক গম্ভীর ও বিষণ্ণ অভিনেতাকে প্রত্যক্ষ করেছেন আলোকচিত্রীরা।

সাধারণত পাপারাজ্জিদের সামনে রণবীর সিং মানেই প্রাণবন্ত এক ব্যক্তিত্ব। কিন্তু এদিন সাদা পাজামা-কুর্তা ও সানগ্লাস পরা রণবীর তার মুখমণ্ডল কালো মাস্কে ঢেকে রেখেছিলেন। কড়া নিরাপত্তা বলয়ের মাঝে আলোকচিত্রীদের দিকে না তাকিয়েই সরাসরি বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি।

তার এই থমথমে মেজাজের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। অনুরাগীদের ধারণা, নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত থাকায় তিনি বর্তমানে গণমাধ্যমের এড়িয়ে চলছেন।

যদিও রণবীর সিং ব্যক্তিগতভাবে এখনও কোনো মন্তব্য করেননি,

তবে তার টিমের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, তিনি ডন ৩ ফ্র্যাঞ্চাইজির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে নিজের অন্যান্য পেশাগত কাজগুলো নিয়মিতভাবে চালিয়ে যাবেন।

ফারহান আখতার বা প্রজেক্ট সংশ্লিষ্ট কোনো আইনি জটিলতা নিয়ে আপাতত তিনি কোনো মন্তব্য করবেন না বলেও জানানো হয়েছে।

এস এম/ ২৬ মে ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews