তিন দশক আগে সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় আজ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আরিফুর রহমান।

আবেদনে বলা হয়, ডনসহ এজাহারনামীয় অন্য আসামিসহ অজ্ঞাতনামারা পরস্পর যোগসাজশে সালমান শাহকে হত্যা করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান। আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলমান। আসামির জামিন হলে তদন্তে বিঘ্নসহ চিরতরে পলাতক হতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

বিকেল ৫টা ৫ মিনিটে কাঠগড়ায় তোলা হয় ডনকে। এ সময় তাঁকে রাগান্বিত দেখা যায়। এর ৫ মিনিট পর বিচারক এজলাসে আসেন। এ সময় বিচারক জিজ্ঞাসা করেন আসামিপক্ষের কোনো আইনজীবী আছেন কি না। শুনানিতে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews