এ বছর কোরবানির জন্য ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশুর সরবরাহ পাওয়া যাবে। সারা দেশে সাড়ে তিন হাজারের বেশি হাটে এসব পশু বিক্রি হবে। তবে চাহিদা রয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি পশুর।
পবিত্র ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ রোববার ঢাকায় সচিবালয়ে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহবিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, চাহিদার তুলনায় কোরবানিযোগ্য পশুর প্রাপ্যতা রয়েছে। ফলে এবার কোরবানির পশুর সংকট হওয়ার আশঙ্কা নেই।